https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 10 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে আগুন।

মোঃ এনামুল হক(বিপ্লব),কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুন লেগে একটি স্পিডবোট পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রোববার (১০ সেপ্টেম্বর) একটি জ্বলন্ত স্পিডবোটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল শনিবার জেলার উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার ধরলা নদীতে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, গতকাল বিকেলের দিকে ধরলা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোটে আগুন লাগে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার করেও আগুন নেভাতে পারিনি। পেট্রোল থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।স্পিডবোট চালক নবির ইসলাম বলেন, আমি নতুন এখানে যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাই নাই। যতটুকু জানতে পেরেছি কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় একটি ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লেগে স্পিডবোটটি পুড়ে যায়। তখন চালক ঘাটে ভিড়িয়ে নেমে পড়ে। স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩৫-৪০ লাখ টাকা। গতকাল অফিসের লোকজন এসে দেখে গেছেন।উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিডবোট চালক স্পিডবোটটি রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ নিয়ে আসার পথে আগুন লেগে পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

ঈশ্বরদীতে আলোচিত সেই ১২ কৃষকের জামিন মঞ্জুর

ফিতা কাটা পর্যন্তই সীমাবদ্ধ জবি ছাত্রী হলের মেডিকেল কার্যক্রম

দৌলতপুরে প্রকাশ্যে সেনা সদস্যকে হত্যার হুমকি দিলেন মোতাছিম বিল্লাহ

নলডাঙ্গা ইউএনও অফিসে ঢুকে গাড়িচালককে মারার চেষ্টা, মামলা

রোজা রেখে নামাজ না পড়লে যে ক্ষতি

এ যুগেও বিদ্যালয়ে গাছতলায় পাঠদান চলছে

সরিষাবাড়ীতে আমন ধান ও চাল সংগ্রহের অভিযানের উদ্বোধন

রামসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন ।