https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মান্দায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মহসিন রেজা, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলাকে ধানের রাজ্য বলা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় নওগাঁ থেকে ধান সরবরাহ করা হয়।

নতুন আমন ধানের আগমনি হাসি হাজারো কৃষক পরিবারে এনেছে আনন্দের ঢেউ ও চোখে মুখে এনেছে হাসির ঝিলিক। আর এখন কৃষক তার উৎপাদিত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
মান্দা  উপজেলার ১৪টি ইউনিয়নে রোপা আমন চাষ করেছেন কৃষকরা। ফলন ভালো হয়েছে। কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন আমন ধান ঘরে তুলতে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কৃষকেরা অনায়াসে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন। ফলন ভালো ও বাজারে ধানের ভালো দাম থাকায় খুশি কৃষকেরা।

সরেজমিনে মাঠ ঘুরে দেখা যায়, মান্দার , নুরুল্যাদ,কালিকাপুর প্রসাদপুর, মান্দা,  বিষ্ণুপুর সহ বিভিন্ন মাঠে মাঠে আমন ধান চাষ হয়েছে। এখন এসব মাঠের পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। কৃষক হাতে কাস্তে শ্রমিক নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছে। জমিতে পলিথিন, নেট,পাতিয়ে সারছেন ধান মাড়াইয়ের কাজ।
কৃষকরা বলেন, প্রতিবছর বর্ষার পানিতে ধান তলিয়ে  যায় এবার তা হয়নি  ফলন ও ভালো হয়েছে।আরেক কৃষক বলেন ফলন ভালো হয়েছে ধান কাটায় ব্যস্ত সময় পার করছি।

সূত্রমতে, চলতি মওসুমে জেলায় রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টর জমিতে। এর মধ্যে উন্নত ফলনশীল জাতের ১ লাখ ৭৫ হাজার ৫০০ হেক্টর, স্থানীয় জাতের ১৯ হাজার ৮২৫ হেক্টর এবং হাইব্রিড জাতের ৯৭৫ হেক্টর। উল্লেখিত জমি থেকে চালের আকারে ৬ লাখ ৪৪ হাজার ৮৫৯  টন ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুরভী দ্রুতই প্রতিকার পাবে, আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

জেল থেকে আবেদন করেই ওসির বদলি, দাবী আওয়ামী লীগ নেতার

নাটোর ৪ এমপি মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন

কয়রায় আগুনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দিলেন সাইফুল্লাহ্ আল মামুন

খ্রিস্টান ধর্মবলম্বীদের মারধর যুবলীগের দুই নেতা বহিষ্কার থানায় মামলা

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত

ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে

আবারো উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ছাদিকুজ্জামান খাঁন সুমন

নোয়াখালীতে র‌্যাব-১১ হাতে ছয় ডাকাত অস্ত্রসহ গ্রেফতার