https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালমনিরহাটে সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৯:১৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত হতে বিজিবির আটক করা সাড়ে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট ১৫ বিজিবির উদ্যোগে বিজিবি প্রশিক্ষণ মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
অনষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি প্রশিক্ষণ মাঠে এ ধ্বংসকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। এসময় ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম বলেন, বিজিবি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দেশ ও জাতি গঠনেও কাজ করছে। চোরাচালান রোধ, মাদককারবারিদের আটকসহ সীমান্তবাসীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। তাছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, সুশীল সমাজের নাগরিক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক