https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি’র শিক্ষার্থী গাইবান্ধা গোবিন্দগঞ্জের নুসরাত জেরিন (জেনি)

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

এস এম রাসেল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। জেনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল ও কলেজের অধ্যক্ষআব্দুর নূর ও ডলি বেগমের প্রথম সন্তান। এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের থেকে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার রেকর্ড হলো।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ৯৯তম, ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম ও ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করা নুসরাত জেরিন জেনি বর্তমানে রাজশাহী জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, এ পর্যন্ত রাবির আইন বিভাগ থেকে ১৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। তবে এ সংখ্যাটি আরও বাড়বে বলে তারা আশা করছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়ীতে নির্বাচনী আচরন বিধি লংঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতিকের জরিমানা আদায়

কালীগঞ্জে প্রতারণার ফাঁদে ১৬টি পরিবার

স্কুলছাত্রীকে ধর্ষণের ১০ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাবুগঞ্জের সৈয়দ মাহবুবুর রহমান

নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে: ভারতীয় গণমাধ্যমে জয়

স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক

মহাদেও নদ থেকে  অবৈধ বালু ও পাথর উত্তোলন করায়  ইজারা বাতিল 

ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ 

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকে মৃত্যু।

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করলেন ভাইস চেয়ারম্যান সমর্থকরা