https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 29 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

সাইফুল ইসলাম,কর্ণফুলি প্রতিনিধিঃ

সাড়ে চার বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে এই টানেল উদ্বোধন করবেন। পরদিন চার লেনের এই টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। টোল দিয়েই টানেল ব্যবহার করতে হবে। শুধু দেশেই প্রথম নয়, দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সড়ক টানেল এটি।

কর্ণফুলী নদী সারা দেশ থেকে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারকে আলাদা করেছে। প্রায় ৯১ বছর আগে এই নদীর ওপর প্রথম কালুরঘাট রেলসেতু নির্মাণ করা হয়েছিল। এই সেতু থেকে সাত কিলোমিটার ভাটিতে ১৯৮৯ সালে প্রথম সড়ক সেতু নির্মাণ করা হয়। নড়বড়ে হয়ে যাওয়ায় ২০১০ সালে একই স্থানে কর্ণফুলী তৃতীয় শাহ আমানত সেতু নির্মাণ করা হয়।

এই টানেলের টোল ভাড়া প্রকাশ করা হয়েছে যা গাড়িভেদে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত হবে। বড় যানবাহনের ক্ষেত্রে চাকার সাথে একটি অংশ থাকে এক্সল যেটায় আসলে গাড়ি কতটা প্রশস্ত সেটা নির্ধারণ হয়। এই এক্সলের উপরেও ভাড়া নির্ভর করবে।

কার, জীপ, পিকআপ – ২০০ টাকা
মাইক্রোবাস – ২৫০ টাকা
বাস (৩১ আসন বা এর কম) – ৩০০ টাকা
বাস (৩২ আসন বা এর বেশি) – ৪০০ টাকা
বাস (৩ এক্সল) – ৫০০ টাকা
ট্রাক (৫ টন পর্যন্ত) – ৪০০ টাকা
ট্রাক (৫.০১ টন হতে ৮ টন পর্যন্ত) – ৫০০ টাকা
ট্রাক (৮.০১ টন হতে ১১ টন পর্যন্ত) – ৬০০ টাকা
ট্রাক/ট্রেইলার (৩ এক্সল) – ৮০০ টাকা
ট্রাক/ট্রেইলার (৪ এক্সল) – ১০০০ টাকা
ট্রাক/ট্রেইলার (৪ এক্সলের অধিক) – ১০০০ টাকা + প্রতি এক্সল ২০০ টাকা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত ৩৯ জন আহত।।

নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা : মির্জা ফখরুল

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হিন্দুদের সাথে নিয়ে কাজ করবে বিএনপি; ব্যারিস্টার খোকন

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: ঝিনাইদহে ছাত্রলীগের ১০ নেতাকে অব্যাহতি।

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

২২ দেশ ঘুরে বাবুগঞ্জে ‘পেঁপে বিপ্লব’, কোটি টাকার উদ্যোক্তা সুমন

ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি!

গাইবান্ধায় দুই সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানবন্ধন ও সড়ক অবরোধ