https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১০, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয়  কর্মসূচি অংশ হিসেবে নীলফামারীতে,  শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা  আওয়ামী যুবলীগ।
আজ মঙ্গলবার বার (১০ই অক্টোবর) বিকাল ৪ টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ  অম্লান চত্তর চৌরাঙ্গী মোড়ে  নীলফামারী জেলা আওয়ামী যুবলীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজন করে।

বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের অংশ হিসেবে এ কর্মসূচী গ্রহন করা হয়।

শান্তি ও উন্নয়ন সমাবেশে নীলফামারী জেলা  যুবলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নীলফামারী কেন্দ্রীয় শহীদ অম্লান চত্তর চৌরাঙ্গী মোড়ে অনুষ্ঠিত জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃত্ব দেন নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ ।
শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর সাদিক (তুহিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ ,আবু সুফি সবুজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রনবানন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে যুবলীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে দেশের সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, যার ফলে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে একটি মর্যাদাশীল দেশ হিসেবে স্থান করে নিয়েছে।
তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস নৈরাজ্য সহ নানা অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে শান্তির এদেশকে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা হুঁশিয়ারী উচ্চারন করে বলেন, দেশ বিরোধী যেকোন অপতৎপরতাকে এদেশের শান্তি ও উন্নয়নকামী জনগণ শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশ নিয়ে যেকোন ষড়যন্ত্র অতীতের ন্যায় শক্তহাতে দমন করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রবেশন সুবিধা পেল জবি শিক্ষার্থী তিথি

সোনাইমুড়ীর অম্বরনগর ইউপি চেয়ারম্যান-আ.লীগ সভাপতিসহ ৬জনের কারাদন্ড

শ্যামনগরে পাল ফার্মেসীর স্বত্বাধিকারী নিষিদ্ধ ঔষধ সহ Rab-6 এর হাতে আটক

কুমিল্লায় টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক কিশোরের।

কেশবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার

বেগমগঞ্জের মিরওয়ারিশপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরন

ভূয়া এনটিআরসি সনদ ও সুপারিশে চাকুরী তুঙ্গে

ঝিনাইদহ শৈলকুপায় দোকানে তেল নিতে যাওয়া শিশুকে হাত-পা মুখ বেঁধে ধর্ষণ।

উন্নয়নের স্বার্থে দুলালকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মাঝগাঁও ইউনিয়নের জনগন