https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 25 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সোনাইমুড়ীর অম্বরনগর ইউপি চেয়ারম্যান-আ.লীগ সভাপতিসহ ৬জনের কারাদন্ড

সাইফুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিআর মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ছয়জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এ এন এম মোর্শেদ এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন দুলু,

একই ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আশ্রাফুল আলম চৌধুরী কামাল, প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া, মাহবুবুল আলম জাবেদ (সাবেক মেম্বার), এইচ এম শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম মিলন।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো.শাহ আলম।  তিনি বলেন, বুধবার বিকেলে একটি সিআর মামলায় দন্ডবিধি ৩৬৫ ধারায় আসামিদের উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন। ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী হত্যা মামলায় আসামি বেলাল হোসেন গ্রেফতার

“আমি এই মাটির সন্তান, আপনাদের পাশেই থাকবো”—বাবুগঞ্জে জয়নুল আবেদীন

চৌমুহনীতে ফল ব্যবসায়ীর দোকানে চুরি : এক কোটি আশি লক্ষ টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে গেছে

কাতারের নাজমায় ডায়নামিক ফ্যাশন ট্রেডিং-এর যাত্রা শুরু

নলডাঙ্গায় ডাকাতির প্রস্ততিকালে ডাকাতির সরঞ্জামসহ ৩ জন আটক

লায়লাকে মারধর: প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শারদীয় দুর্গোৎসবে পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ

দোয়ারা বাজারে চাঞ্চল্যকর হিরণ মিয়া হত্যা মামলার আসামী পিতা ও পুত্র গ্রেফতার

সাফল্য পেতে হলে ব্যক্তিগত অহংকার ত্যাগ করতে হবে

নাটোরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ