https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী হিসেবে চালিয়ে দেয় – জিএম কাদের।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৬, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

সরকার জনগণের বাক স্বাধীনতা নষ্ট করছেন। সরকারের সমালোচনা করলে সেই সমালোচনাকে রাষ্ট্রদ্রোহী বলে চালিয়ে দেয় এই সরকার। এটাই হলো গণতন্ত্রহীনতার লক্ষণ। গণতন্ত্র মানে জনগণ দেশের মালিক আর সরকার হলো জনগণের তত্ত্বাবধায়ক। এমনটাই মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি আরও বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে সরকারী দল শুধু গণতন্ত্রকে ধ্বংস নয়, এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বর্তমান সরকার। এই সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার। আজ সন্ধ্যায় নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে সামনের দিনে আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করবে। বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দুর্নীতিতে দেশ ভেসে গেছে তারপরেও তারা কোন পদক্ষেপ গ্রহন করে নাই। তিনি আরও বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। রুখে দাড়াতে চাই। তিনি আরও বলেন, সরকার উন্নয়নের নামে কিছু কিছু অকেজো প্রকল্প বাস্তবায়ন করছেন, যা থেকে মানুষের কিডনী, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের এসমস্ত নষ্ট হতে দিতে পারি না।
শুক্রবার বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জিএম কাদের। এসময় জাপা আহ্বায়ক এনকে আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা,কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান আদেলুর রহমান আদেল এমপি, কেন্দ্রীয় ছাত্র সমাজের সভাপতি আব্দুল্লা আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে সাড়ে ৯২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক!

মানবতার তরে অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসিক ধারাবাহিক অনুষ্ঠান।

গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, সেন্টমার্টিনে আটকা জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে বিমানে করে ঢাকা যাওয়ার চেষ্টা এক শিশুর।

যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি: আল জাবের

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন চান ড. হোসেন মনসুর

সাতক্ষীরার শ্যামনগরের ধানখালীতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

লালমনিরহাটে ৬শত বস্তা সরকারি চাল উদ্ধার

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড