https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২৫, ২০২৩ ২:৫৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

 

মাোসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি;

জামালপুরের সরিষাবাড়ীতে মধু মিয়া (৪৫) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নিখোঁজের একদিন পর মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মধু মিয়া ওই ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, মধু মিয়া সোমবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। নিখোঁজের একদিন পর মঙ্গলবার বিকেলে চাপারকোনা বাজারের বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে।

চেয়ারম্যান আরও জানান, সম্প্রতি তার ইউনিয়নে অটোরিকশা ও গরুসহ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারী চক্র যাত্রী সেজে মধু মিয়াকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে যায় বলে তিনি ধারণা করছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইবির ফার্মেসী বিভাগের ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন

গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নয়, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

হাতিবান্ধায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৬

শহরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ

ট্রাক প্রতীকে ভোটের আহ্বান, বাবুগঞ্জে-মুলাদীতে  আধুনিক হাসপাতাল ও ফ্যাক্টরি নির্মাণের অঙ্গীকার

গোমস্তাপুরে পায়খানার ট্যাংকিতে পরে এক শ্রমিকের মৃত্যু

বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনির মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী

দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ করাতকল

গোমস্তাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ