https://www.facebook.com/shirsokhabor/
Monday , 29 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল প্রতিনিধি | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত ৮ দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে এবি পার্টি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জোটে যোগদানের বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা জোটে যোগ দেব।”

তিনি আরও জানান, জোটভুক্ত দলগুলোর মধ্যে ইতোমধ্যে আসন বণ্টন নিয়ে সমঝোতামূলক আলোচনা সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলমান রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি যৌথ অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করবেন।

উল্লেখ্য, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অপপ্রচার।

ফাঁদে পা দেবেন না: মাহফুজ আলম

ডেঙ্গু নিয়ন্ত্রণে এমপি জগলুল হায়দারের সচেতনতামূলক ক্যাম্পেইন।

নির্বাচনি প্রচারণায় গিয়ে দফায় দফায় হামলার শিকার হিরো আলম

মনোহরদীর অসুস্থ প্রধান শিক্ষকের পাশে ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান

সরিষাবাড়ীতে পরিষদে ঢুকে ইউপি সদস্যকে মারধরের ঘটনার প্রধান আসামি মামুন গ্রেপ্তার

গোমস্তাপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন।

চৌমুহনীতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সাধারণ মানুষের অর্থনৈতিক বঞ্চনার কথা বলেছেন : সাবেক গভর্নর আতিউর রহমান 

ঝিনাইদহে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ১