https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৪, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম খান (৩০) নামের এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল খান শরিয়তপুর জেলার সদর থানার সুজন তোয়ার গ্রামে সিরাজুল হক খানের ছেলে।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের ড্রাইভার নজরুল ইসলাম খান মারাত্মক আহত হন। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরের গাবুরায় জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন।

এক বছর পর ৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল পাবনা জেলা আ.লীগ

আসন সমঝোতা নিয়ে বিপাকে জামায়াত; চরমোনাই চায় ১৫০ আসন

কুষ্টিয়া দৌলতপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

পাওনা টাকার জন্য শিকলবন্দী কৃষক: অভিযুক্ত আটক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কিন্ডার গার্টেন স্কুলের উদ্বোধন করেন- এমপি রতন

নির্বাচনে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার

ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোণায় মাদকাসক্তির প্রতিকারে আলোচনা সভা