https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 7 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে ৭২ লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ, গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ (৮০ ভরি) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. হবিবুর রহমান। তিনি মাগুরার জেলার কাদিরপাড়া গ্রামের মোল্লার ছেলে। মহেশপুর ব্যাটালিয়ান ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পাচার করার জন্য এক ব্যক্তি স্বর্ণসহ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে, এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেফতার করা হয় মো. হবিবুর

রহমানকে। পরে তার কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮০ ভরি ও বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করার জন্য স্বর্ণ গুলো সীমান্ত এলাকায় আনা হয় বলে তিনি জানিয়েছেন। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর মান্দায় ধীরে ধীরে  নামছে বন্যার পানি ভেসে উঠছে ক্ষত

সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুর উপর থেকে সুরমা নদীতে পরে নিখোঁজ জেসমিন আক্তার নামে এক ছাত্রীর লাশ উদ্ধার

শতবর্ষী মাকে রাস্তায় ফেলল ছোট ছেলে, রাত কাটল বড় ছেলের গরুর ঘরে

সড়কের পাশে পড়েছিল মেকানিকের মরদেহ

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবিতে কর্মবিরতি

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বড়াইগ্রামের মোটরসাইকেল ও পিক-আপ এর মুখোমুখি সংঘর্ষ-নিহত ১

বড়াইগ্রামের মোটরসাইকেল ও পিক-আপ এর মুখোমুখি সংঘর্ষ-নিহত ১

কিশোরকে নির্যাতনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাতার শিখতে উদ্ভুদ্ধকরন,লাইফ জ্যাকেট বিতরণ।

মনোহরদীতে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্ম, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি