https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আরএমপি’র বিশেষ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১২, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মিঠু সরকার, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটের মাধ্যমে যাতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে সংক্রান্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ বিকেল ৩:৩০ টায় আরএমপি সদর দপ্তরে এই বিশেষ সভার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
পুলিশ কমিশনার বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। কৃষক যেন তাঁর পণ্যের ন্যায্যমূল্য পায় এবং ভোক্তা যেন ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারে, এ বিষয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ পুলিশ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করবে। যদি কোনো ব্যবসায়ী সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে পণ্য বিক্রয় করে তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সুযোগে কেউ যেন দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে দিকেও নজর রাখবে পুলিশকে ।নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট সম্পর্কে কিংবা কি কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সকলের সহযোগিতায় রাজশাহী মহানগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সদর), ডিজিএফআই, র্যা ব-৫ ও এনএসআই-এর প্রতিনিধিগণ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা ও এফবিসিসিআই-এর সভাপতি, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ কোল্ডস্টোরেজের প্রতিনিধিগণ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অসৎকে বিনাশ করার জন্য আমরা রেডি আছি: চৌমুহনীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। 

সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল

বেগমগঞ্জের মিরওয়ারিশপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরন

এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না বিএনপি-জামায়াত: সারজিস আলম

এনসিপির নেতার অফিসে বসে মদের আসর, তিনিই নাকি আগামীতে এমপি হতে চান: নীলা ইস্রাফিল

বাগমারায় আওয়ামীলীগের পথসভা

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘হাতিরঝিল, এলিফ্যান্ট রোড, হাতিরপুল সবই আছে ঢাকায় হাতিই নেই কেবল’

উন্নয়নের স্বার্থে দুলালকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মাঝগাঁও ইউনিয়নের জনগন

শ্যামনগরে পাল ফার্মেসীর স্বত্বাধিকারী নিষিদ্ধ ঔষধ সহ Rab-6 এর হাতে আটক