https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১২, ২০২৩ ৩:২১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১১ই অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম সেবা , অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আমিরুল ইসলাম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদক, নীলফামারীর সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ধর্মীয় রীতি অনুসারে দুর্গোৎসব পালনের পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোর ভাবে মেনে চলার জন্য সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

শারদীয় দুর্গাপূজায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দারের সাক্ষরিত শারদীয় দুর্গাপূজাকে সার্বিকভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা ও উপজেলা কমিটি গুলোকে ২৫ দফা দিক নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় হতদরিদ্রের সম্পত্তি জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মান্দায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: উপদেষ্টা ফারুকী

ডোমার সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

হেয়াতপুর উচ্চ বিদ্যালয়ের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

দৌলতপুরে জিনের বাদশাহ রুবেলের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব মুদিও দোকানী নাসির

সরিষাবাড়ীতে কোটা আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত ও প্রতিবাদ সমাবেশ 

ওসমান হাদি কি শহিদী মর্যাদা পাবেন?-যে ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত