https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 29 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

সোহেল রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল জব্বার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুকানদিঘী বাজারে আসছিলেন আব্দুল জব্বার। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত