https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আমতলীতে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে রাতে কোচিং বানিজ্য জমজমাট!

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১২, ২০২৩ ৩:১১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ তৌফিকুর ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় , কুকুয়া গোছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে প্রকাশ্যে চলছে কোচিং বাণিজ্য। প্রতিদিন সন্ধ্য ৬ টা থেকে শুরু হয়ে রাত ১১ টা চলে এই কোচিং বাণিজ্য। শিক্ষকরা বিভিন্ন কৌশলে ছাত্র-ছাত্রীদের কোচিং করতে বাধ্য করা হচ্ছে।
কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী দিলিপ, মো.জসিম, শ্রীদিগেন ২য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ক্লাশ ওয়ারী ২শতাধিক শিক্ষাথীদের মাস প্রতি ৩০০-৫০০ টাকা নিয়ে কোচিং এ পড়ান। কুকুয়া গোছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতিক ও মো. শাহিন প্রধান শিক্ষক ফারুক আলমের সহযোগিতায় সন্ধ্যা ৬ টা থেকে ১১টা পর্যন্ত ২য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত দেড় শতাধিক শিক্ষাথীদের মাস প্রতি সর্বনি¤œ ৩০০টাকা থেকে শুর করে ৫০০ টাকা নিয়ে কোচিং পড়ান। গাজীপুর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. খোকন স্কুল ভবনের ৩ তলায় তৃতীয় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষার্থী প্রতি মাসে ৩০০- ৫০০ টাকা নিয়ে করে কোচিং এ পড়ান।
সরেজমিনে দেখা যায় দিনের মত ক্লাশ হচ্ছে রাতের বেলাও।ছাত্রছাত্রীরা জানান , স্কুলে কোচিং বাধ্যতামূলক। না করলে অভিভাবকদের ডাকায় স্যারেরা।
এব্যপারে গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খোকন বলেন করোনাকালীন বাচ্চারা ঠিকমতো ক্লাস করতে পারেনি। তাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কোচিংএপড়াচ্ছি ।কুকুয়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী দিলিপ,ও মো. জসিম জানান, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অভিভবাকদের অনুরোধে রাতে পড়াই।কুকুয়াগোছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মো.আতিক বলেন যারা একটু পিছিয়ে পড়েছে ছাত্রছাত্রীরা বাড়ী বসে পড়া লেখা করেনা তাই স্কুলে বসে পড়াচ্ছি রাতে। কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির মাহমুদ বলেন, এ বিষয় পরে কথা বলবো।কুকুয়া গোছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফারুক আলম বলেন, আমি বিষয় কোন কথা বলতে চাইনা।
বেশ কয়েক জন অভিভাবক অভিযোগ করে বলেন সরকার প্রাইমারী স্কুলের বিদ্যুত বিল দেয় । শিক্ষকরা রাতের বেলা দিনের মত স্কুল চালায় । এতে সরকারকে অতিরিক্ত বিদ্যুত বিলের টাকা দিতে হয়। এসব অনিয়ম করলেও দেখার মত কেহ নাই।
আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বরগুনা জেলা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফর উদ্দীন মুঠোফোনে বলেন খোজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল আলম বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল আলম মুঠোফোনে বলেন তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে শিল্পীর তুলির আঁচরে সেজে উঠেছেন দেবী দুর্গা

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ!!

২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল দিনাজপুর শিক্ষাবোর্ড সেরা

কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে স্কুলে হামলা

শ্রমিক নেতা ও তাঁর পরিবারের উপর হামলাকারী সেই কিশোর গ্যাং লিডার গ্রেফতার

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

সিংড়ায় খাদ্যে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যু, অসুস্থ আরেকজন

বাগমারায় আওয়ামীলীগের পথসভা