https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় যৌতুকের মোটরসাইকেল না পেয়ে স্ত্রীকে হত্যা

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২২, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

বিয়ের মাত্র ৭ মাসেই লাশ হয়ে বাবার বাড়িতে ফিরেছেন সুমাইয়া খাতুন সুরমা (১৯) নামে গৃহবধূ। সুরমার পরিবারের অভিযোগ, যৌতুকের মোটরসাইকেল না দেয়ায় স্বামী আসিফ আলী তাকে পিটিয়ে হত্যা করেছে। শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে আসিফের বাড়িতে ওই ঘটনা ঘটে। রোববার (২২ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ ঘরের বারান্দায় শোয়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ওই ঘটনায় আসিফ আলীকে প্রধান করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত সুরমার বাবা সুজন আলী। আসিফ নিজেই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
নিহত সুরমা পাবনার ঈশ্বরদী উপজেলার বাইপাস স্টেশনের অদূরে ডহরশৈলা গ্রামের সুজন আলীর মেয়ে। তার স্বামী আসিফ আলী নাটোরের লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের হাসেম মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মার্চ পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের মোটরসাইকেল বাবদ ১ লাখ ২৫ হাজার টাকা দাবি করে আসছিলেন আসিফ। যৌতুকের সেই দাবি পূরণ না করায় প্রায়ই সুরমাকে শারীরিক নির্যাতন করতেন আসিফ। এরই এক পর্যায়ে কয়েকদিন আগে প্রথম দফায় তাকে মারধর করেন স্বামী আসিফ। একই দাবিতে গত শনিবার দিবাগত রাতে ফের পেটানোর এক পর্যায়ে গলাটিপে ধরলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সুরমার।
মৃত্যুর পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে রোববার ভোর ৪টা ৩০ মিনিটের সময় আসিফের মা আঁখি বেগম সুরমার বাবা সুজন আলীকে ফোন করে জানান ‘আপনার মেয়ে অসুস্থ, আপনারা আসেন’ বলে খবর দেয়। আসিফের বাড়িতে গিয়ে তিনি দেখতে পান বারান্দায় সুরমার মরদেহ শুইয়ে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে সুরমাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া ও হত্যা মামলা দায়ের করার পর মামলা তুলে নিতে আসামি আসিফের পরিবার থেকে নানাভাবে হুমকি-ধমকি ও আপোষ করার জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন নিহত সুরমার বাবা সুজন আলী।

তিনি বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি আপোষ চাই না, আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই।’

অভিযুক্ত আসিফের বাবা হাসেম মণ্ডল মুঠোফোনে বলেন, ‘আমার ছেলে ও তার স্ত্রীর মধ্যে সাংসারিক ও দাম্পত্য কলহে ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে তাকে হত্যা করা হয়েছে কি না তা আমি বলতে পারবো না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, মামলা তদন্ত পর্যায়ে রয়েছে। আসামিও কারাগারে আছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী কুস্তি খেলার উদ্বোধন

ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার

মৌ মধুবন্তী কবিতায় সমকালীন চিত্র অঙ্কন করেন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের এমপি এনামুল হকের অভিনন্দন

ঝিনাইদহে চ্যানেল ২৪’র সাংবাদিক সাদ্দামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জবি ছাত্রীহলে ১২শ ছাত্রীর জন্য নেই কোনো মেডিকেল ব্যবস্থা

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

বানারীপাড়ায় অভিমানে আত্নহত্যা করলো চতুর্থ শ্রেণির ছাত্রী তোয়া

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: উপদেষ্টা ফারুকী

মবসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল