সাইফুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে নোয়াখালী পৌরসভার অনূর্ধ্ব ১৭ বালক দল বিশাল জয় পেয়েছে বেগমগঞ্জ উপজেলা দলের বিপক্ষে।
শনিবার বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নোয়াখালী পৌরসভা দল বেগমগঞ্জ উপজেলা দলকে ৪-০ গোলে হারিয়েছে।
এমন জয়ে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ উল্ল্যা খান সোহেল।
খেলার মাঠে উপস্থিত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা আসিফ আল জিন্নাত,
নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল মানিক ভূঁইয়া,
নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ওহিদ উল্ল্যা পলাশ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ।
অভিনন্দন জানান নোয়াখালী পৌরসভার ৫নংওয়ার্ড কাউন্সিলর রতন কৃষ্ণ পাল।আগামী ১০ই অক্টোবর বিকেলে ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।



















