https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 8 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালেন আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সাব্বির হোসাইন,স্টাফ রিপোর্টারঃ

চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল আগামী মাসের শেষ সপ্তাহে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তারিখ নির্ধারণের শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া পরীক্ষা চলে প্রায় দেড় মাস।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ হতে পারে। এ জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। খাতা দেখাও শেষ পর্যায়ে। অনুমতি পেলেই ফল প্রকাশ করা হবে।এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে শুরু থেকেই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেন প্রথমদিনের পরীক্ষায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্য বোর্ডগুলোর পরীক্ষা স্থগিত করা হয়। ১০ দিন পর ২৭ আগস্ট থেকে বাকি বোর্ডগুলোর পরীক্ষা শুরু হয়। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বীজ আলুর নতুন নতুন সম্ভাবনাময় জাতগুলোর অভিযোজন ক্ষমতা ও গবেষণার মাত্রা সম্প্রসারণে নীলফামারী বিএডিসি খামার।

জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ 

বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাত ও  নির্যাতন কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

মধ্যনগরে আবারও ভূয়া জন্ম সনদ তৈরি করে দেওয়া হচ্ছিল বাল্য বিবাহ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ।

অভিযোগ করে হয়রানী বন্ধে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ

নোবিপ্রবি চিত্রকৃৎ’র নতুন কমিটি গঠন

নীলফামারীতে সড়ক দূঘটনায় ভাই নিহত-বোন আহত

গুরুদাসপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটি