https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১১, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

রাজশাহী প্রতিনিধিঃ

বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে চেক তুলে দেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরবিহণ ও সেতু মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমটিরি সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার বেলা ১১ টায় আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের জন্য আশির্বাদ। এই অর্থ অনেকের বাঁচার অবলম্বন হিসেবে কাজ করবে। প্রত্যন্ত গ্রামের অসহায়, গরীব, দুস্থ রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন। আর্থিক অনুদানের তহবিল থেকে প্রতিনিয়ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

প্রধান অতিথি আরো বলেন, কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে কারনে ওই সকল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা করা হয়। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই গ্রামের অসহায় ব্যক্তিরা চিকিৎসা সহায়তা পাচ্ছেন। দেশে অনেক সরকার গেছে কেউ অসহায়দের নিয়ে ভাবেনি। শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের খোঁজ খবর নেয়। তাই আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আতিক বাশার সবুজ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৯০ জনের সু-চিকিৎসায় ৪১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সেই সাথে মহান জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিল হতে ৩৩ জনের মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যে সকল অসহায়, দুঃস্থ ব্যক্তিরা অনুদানের চেক পেল তারা সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

গুরুদাসপুরে রাইচমিলের ফিতায় জড়িয়ে মর্মান্তিক মৃত্যু ১

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই চেয়ারম্যান প্রার্থীসহ আহত- ২০

শ্রমিক নেতা ও তাঁর পরিবারের উপর হামলাকারী সেই কিশোর গ্যাং লিডার গ্রেফতার

প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান। তিনি তাহাজ্জুদ নামাজও আদায় করেন। কালিগঞ্জের নলতার জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী

আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী

নির্বাচনের আগে তিন চ্যালেঞ্জের মুখে বিএনপি

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম