https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মরহুম ফজলুল হক (হক সাহেব) : বটবৃক্ষের ছায়া যেমন

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৮, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নেয়ামত উল্যাহ তারিফ,সুবর্ণচর প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামে জন্মে ছিলেন অসামান্য বিচক্ষণ মোঃ ফজলুল হক। হক সাহেব নামে তিনি সমধিক পরিচিত। মানুষটি ছিলেন রাজনৈতিক সচেতন, সামাজিকতায় অনন্য, কর্মে নিরলস, জ্ঞান ছিলো অসামান্য। তিনি বৃহত্তর চরবাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। জ্ঞান পিপাসু হক সাহেব সৈকত সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাঁর জীবনের অন্যতম সেরা অর্জন- ‘সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠা করা। ৮ নভেম্বর মানুষটির ২৮তম মৃত্যুবার্ষিকী। গুণী এ মানুষটির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সর্বস্তরের মানুষ দোয়া করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন আবার অনেকেই মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। এ প্রতিবেদনে কয়েকজনের মন্তব্য তুলে ধরা হলো।

অধ্যাপক বেলায়েত হোসেন (চেয়ারম্যান: ৬নং চরআমান উল্যাহ ইউনিয়ন পরিষদ) বলেন সুবর্ণচরের কিংবদন্তী মরহুম ফজলুল হক (হক সাহেব)। তিনি বৃহৎ হৃদয়ের মানুষ ছিলেন। ছিলেন বিচক্ষণ। আজ থেকে ২৮ বছর আগে আমরা হারিয়েছি বটবৃক্ষের শীতল ছায়া। আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

ফরহাদ হোসেন বাহার চৌধুরী (ভাইস-চেয়ারম্যান: সুবর্ণচর উপজেলা পরিষদ) বলেন মরহুম ফজলুল হক (হক সাহেব) এর মৃত্যুতে যে শূণ্যতা তৈরি হয়েছে তা ২৮ বছর ধরেও বিরাজমান। এ গুণী মানুষটির জন্য দোয়া- আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যেন তাঁকে জান্নাত নসীব করেন।

আতিক উল্যাহ সুজন (সদস্য: নোয়াখালী জেলা পরিষদ) বলেন মরহুম মজলুল হক (হক সাহেব) কর্তৃক প্রতিষ্ঠিত ‘সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’য় আজ শত সহস্রজন চাকুরি করেন। তাদের পরিবারের আর্থীক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। যিনি সহস্রজনের মুখে হাসি ফুটিয়েছেন আজ সেই মহৎ মানুষটির ২৮তম মৃত্যুবার্ষিকী। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

আবু বকর সিদ্দিক সোহাগ (চেয়ারম্যান: ইউবিএম গ্রুপ) বলেন, কিছু কিছু মানুষ এমন আছেন যাঁরা বয়সের মাঝে নয় বরং কর্মের মাধ্যমে বেঁচে থাকেন যুগ হতে যুগান্তর শতাব্দী হতে শতাব্দী। তেমন একজন মানুষ আমাদের সুবর্ণচরের কৃতী সন্তান ফজলুল হক (হক সাহেব)। আমি মানুষটির আত্মার মাগফেরাত কামনা করছি।

কাজী নজরুল ইসলাম (সহ-সভাপতি: চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন) বলেন মানুষের মাঝে কেউ কেউ এমন হন, যাঁরা ভাবেন কিভাবে অপরের মুখে হাসি ফুটানো যায়; তাঁরা কাজ করেন নিরলস ভাবে। তেমন একজন মানুষ মরহুম ফজলুল হক (হক সাহেব)। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

কেফায়েত উল্যাহ জাবেদ (সাংগঠনিক সম্পাদক: সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি, চট্টগ্রাম) বলেন মানুষ আশরাফুল মাখলুকাত। সুতরাং মানুষের কাজ হলো সামাজিক কাজে নিবেদিত থাকা। মরহুম ফজলুল হক (হক সাহেব) কর্তৃক প্রতিষ্ঠিত ‘সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’ বহুবিধ সামাজিক কাজ করে থাকে। আমি মরহুম হক সাহেব এর আত্মার মাগফেরাত কামনা করছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরে হোমমেড ফুড ব্র্যান্ড ‘মন শৈলী’ নিয়ে সফল তানজিলা জাহান ফেরদৌসী

আসাদুজ্জামানের জীবন ১ বছর ধরে শিকলে বন্দি

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খানে  অবরোধের কোনো প্রভাব নেই

গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সবজি বীজ বিতরণ

বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের নির্বাচনি বিশেষ বরাদ্দ

বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় ক্ষেপে গেলেন উপস্থাপিকা!

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাব-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান

মুসল্লীর মৃত্যু পাটগ্রামে ইজতেমা মাঠে

ঝিনাইদহে পিকআপ-ভ্যানের সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩

বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর