https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১০, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গৌর চন্দ্র রায় নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনের একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত গৌর চন্দ্র রায় নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূবন রায়ের পুত্র। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও সহপাঠীরা জানান, বৃহস্পতিবার বিকালে গৌর চন্দ্র রায়কে বাইরে ঘুরতে যেতে বলেন তার সহপাঠীরা। এসময় অসুস্থ্যতার কথা বলে ছাত্রাবাসের নিজ কক্ষে ঢুকে যান তিনি। সহপাঠীরা ফিরে এসে তার কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। পরে, তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান তারা।

এবিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, নিহতের কক্ষটি ভিতর থেকে বন্ধ করা ছিল। বল প্রয়োগের মাধ্যমে দরজা খুলে নিহত গৌরকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপাতদৃষ্টিতে তার এই আত্মহত্যাটি প্রেম ঘটিত কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ 

নরসিংদী পৌর শহরে সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত।

ঘৃণা প্রদর্শনে কালো গোলাপ প্রদানে বাধা, হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়: রাশেদ প্রধান

চব্বিশের আন্দোলনে হাসিনা পালিয়ে গিয়েছিলেন, তারেক রহমান নেতাকর্মীদের সামলান”– ব্যারিস্টার ফুয়াদ

আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে

পেশায় আইনজীবী হলেও ওকালতিতে আয় নেই দুলুর

দীর্ঘ ১৬ বছরে শেষ হয়নি রাজশাহীর হরিপুর ইউনিয়নের  ইউপি সদস্যের দুর্ভোগ

তাহিরপুর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান