https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 25 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে গলাকেটে স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

নাটোরের লালপুরে স্বাস্থ্যকর্মী মাহমুদা শারমিন বীথি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদ বড়াইগ্রামের কামারদহ গ্রামের সোহরাব হোসেনের ছেলে। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বীথি ক্লিনিক থেকে কাজ শেষে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে। এ সময় তার মোবাইল নম্বরে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। পরে শুক্রবার সকালে স্থানীয়রা তোফাকাটা মোড় এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে মরদেহের পাশে মানিব্যাগ ও পুরুষের ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখে তা আলামত হিসাবে জব্দ করে পুলিশ। এ ঘটনায় সেদিন বিকেলেই ভিকটিমের বাবা আমজাদ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি থানায় এজাহার দায়ের করেন। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে একমাত্র অভিযুক্ত জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম স্বীকার করেছে বিথীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য চাপ দেয়ায় পূর্ব পরিকল্পনামাফিক বিথীকে কৌশলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে সে।

মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সুলতান সিকদারের গনসংযোগ

সাধক কবি হেয়াত মামুদের মৃত্যু বার্ষিকী পালিত ।

গোলাপগঞ্জে ২য় ইব্রাহীম আলী  মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাটোরের ৪টি উপজেলায় শিলা বৃষ্টি ,ফসলের ব্যাপক ক্ষতি

যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন, অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না, দুলাল জামায়াতে যোগ দিয়েছে, সে জাহান্নাম থেকে বেঁচে গেছে

তেলাপোকায় অতিষ্ঠ জবির হলের শিক্ষার্থীরা

বড়াইগ্রামে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছেলে ফেরার খবরে খালেদা জিয়ার স্বস্তি

বাবুগঞ্জ উপজেলা সুজনের নতুন সভাপতি সেলিম রেজা, সম্পাদক আরিফ মুন্না