https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবি সাইন্স ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৩, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাইন্স ক্লাবের ২০২১-২২ সেশনের সদস্যদের উৎসবমুখর পরিবেশ ও  এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, নোবিপ্রবি সাইন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি সাইন্স ক্লাবের প্রতিষ্ঠাতা এস.কে ফয়সাল ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ভালোকাজে লোকের আগ্রহ কম থাকে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রেও মানুষের আগ্রহ কম থাকে। কিন্তু প্রকৃত বিজ্ঞানচর্চাই পারে একজন মানুষকে আলোকিত করতে। প্রবল ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আলোকিত সমাজ গড়ার জন্যে ছাত্রছাত্রীদের আহ্বান জানান তিনি। সাইন্স ক্লাবকে প্রজেক্ট নিয়ে বিশেষ প্রোগ্রাম করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠে প্রকৃত বিজ্ঞান চর্চায় পারে সমাজকে আলোকিত করতে। তাই তিনি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে বিজ্ঞান চর্চার আহ্বান জানিয়ে সুন্দর সমাজ গঠনের পরামর্শ প্রদান করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পুলিশ তদন্তে পানিতে ডুবে মৃত্যু, পিবিআই তদন্তে হত্যা

গোমস্তাপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি

ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী

নাটোরের বড়াইগ্রামে ডিজিটাল মেলা উদ্বোধন হয়েছে।

নেত্রকোণার নিরীহ কৃষকদের হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের তথ্য গুজব : ডিএমপি

ভূয়া এনটিআরসি সনদ ও সুপারিশে চাকুরী তুঙ্গে

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ভারতে বাঁধ ভাঙ্গনে বণ্যার আশঙ্কা, লালমনিরহাট জেলা প্রসাশনের জরুরী সতর্কবার্তা জারী