https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে: বেগমগঞ্জে নোয়াখালীর ডিসি। 

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইসহাক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

তিনি বলেন, যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে। তারা সব সময় সব কাজে এগিয়ে আছে। তাদের এ অদম্য সাহসী কাজে সহযোগিতা করাই যুব অধিদপ্তরের কাজ।
যুবকরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সমাজের উন্নয়ন  কাজ করবে তাতে রাস্ট্র এগিয়ে যাবে। তাদেরকে সবধরনের সহযোগিতা এ সরকার দিচ্ছে। নোয়াখালীর যারা জাতীয় যুব পুরুষ্কার পেয়েছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র অফিসার মৎস্য রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী সহকারী পুলিশ সুপার বিজয়া সেন। নোয়াখালী জেলা সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান।
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর এ.কে.এম ফজলুর রহমান।

১লা নভেম্বর সকালে নোয়াখালীর বেগমগঞ্জের গাবুয়া যুব ভবন হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ১০টি সংগঠন ও ৪জন আত্নকর্মী ক্রেস্ট প্রদান ও নোয়াখালী থেকে জাতীয় যুব পুরুষ্কার প্রাপ্ত
২০২১ সালের মিজানুর রহমান সুমন, ২০২২ জাকির হোসেন কে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এছাড়া প্রায় ৫লক্ষ টাকার যুব ঋণের চেক চারজন প্রশিক্ষনার্থীর মাঝে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কাজ না করেই ৪৪ কোটি টাকা আ.লীগ নেতার পকেটে

ভোটের আগের রাতে গোপালগঞ্জের ১০ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

আ. লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুর

সুনামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লালপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছিত

স্বামীর মৃত্যু গাছ থেকে পড়ে,স্ত্রীর মৃত্যু এবার সড়ক দুর্ঘটনায়

ঝিনাইদহ কালীগঞ্জে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার।