https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জামালপুর-৪ আসনের নৌকার মাঝি মাহবুবুর রহমান হেলালের মতবিনিময় সভা 

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা ,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনের নৌকার মাঝি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার ৩০(নভেম্বর) সন্ধ্যায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ গুলজার হোসেন।
মতবিনিময় সভায় প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশির্বাদপৃষ্ঠ হয়ে আমি সরিষাবাড়ী এসেছি।আমার রাজনৈতিক জীবনের সকল কর্মকান্ডে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ পাশে ছিল,ভবিষ্যতেও থাকবে বলে আশা করি।
তিনি বি.এন.পি জামায়াত কে একটি সন্ত্রাসী দল ঘোষনা করে তাদের সন্ত্রাসী কার্যকলাপ সমাজের কাছে তুলে ধরতে সাংবাদিকদের আহবান করেন। একদল লোক দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নির্বাচন বানচাল করতে চায়।এ জন্য সকল বাধা বিপত্তি পেরিয়ে সরিষাবাড়ীতে নৌকার বিজয় ছিনিয়ে আনতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন -পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল  ইসলাম বিদ্যুৎ,বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম(জিএস) ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ,
মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুল কবীর রিপন তরফদার,কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া, মহাদান ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান নান্নু, উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলায় পাবনার সাবেক এমপি আরজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভূমিকম্পে কাঁপল সারাদেশে

নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন

নেত্রকোণায় সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, প্রতিহত করার শক্তি নেই: প্রেস সচিব

ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পেছনে ইলেকট্রনিক ডিভাইস: মোবাইল, সবচেয়ে বেশি ক্ষতিকর

বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আবদুস সাত্তার খানের স্বতন্ত্র মনোনয়ন দাখিল