https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 10 December 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত

শেখ নাজমুল হাসান,ষ্টাফ রিপোর্টারঃ

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ, আগৈলঝাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদার, ডা. অর্ণব সাহা, ডা. তরিকুল ইসলাম, ডা. রায়হান আলম, ডা. শিশির কুমার গাইন, ডা. অংকুর কর্মকার, স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমানসহ প্রমুখ,আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রের মাধ্যমে ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১ হাজার ৬শ ৬৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৪ হাজার ৯শ ১ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত