https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় সমাজসেবা দিবস পালিত

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ২, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা, সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধিঃ

“সমাজসেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”

শীর্ষক এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আজ বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণ থেকে সমাজের বিভিন্ন শ্রেণি, পেশা ও উপকারভোগী নারী- পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সরিষাবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা আঃ হালিম এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোখলেছুর রহমান লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাদ্দাম হোসেন।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের পরিচালক মোঃ আনিছুর রহমান আনিস, এনজিও ফোরামের সভাপতি মোঃ ফিরোজ মিয়া,সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন, উপস্থিত ছিলেন, দৃষ্টি বাংলার পরিচালক সাংবাদিক বাদশা ভূইয়াসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিসহ বর্তমান সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।

সামাজিক সেবায় পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সেবামূলক কর্মকান্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় এবং র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হালচাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে ঢুকে চালকের মর্মান্তিক মৃত্যু

গোমস্তাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

কবরে গিয়ে যেন বলতে পারেন, দ্বীন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি: শাহরিয়ার কবির

আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই

ঝিনাইদে আলমসাধুর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পান ব্যবসায়ীর।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কিন্ডার গার্টেন স্কুলের উদ্বোধন করেন- এমপি রতন

নরসিংদীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।

নাটোরের নলডাঙ্গায় ধর্ষণের চেষ্টা,অবশেষে যুবক গ্রেফতার।

স্নাতকের মেধা তালিকায় তৃতীয় স্থানে অবন্তীকা