https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 14 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাংগামাটির লংগদুতে প্রতীক পেয়েই প্রচার যুদ্ধে ৯ প্রার্থী

বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি);

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে রাংগামাটির লংগদু উপজেলার ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় লংগদু উপজেলার সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), এডভোকেট আফসার উদ্দিন (মোটরসাইকেল) ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু (দোয়াতকলম)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন-মোঃরাকিব হাসান (বই),তোফায়েল আহমেদ বাবুল (টিউবওয়েল) ও কল্যান মিত্র চাকমা (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম (ফুটবল), ফাতেমা জিন্নাহ (কলস)।

মঙ্গলবার সকাল থেকে প্রার্থীরা নির্বাচনের প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছে। মাইকিং, জনসংযোগসহ নানা প্রচারণা করতে দেখা গেছে অনেক প্রার্থীদের।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।

আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো.বুলবুল আহমেদ বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে।

প্রার্থীরা যাতে আচারণবিধি মেনে প্রচারণা করেন সেদিকে নজরদারি রয়েছে।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ২১ টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২’শ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮’শ ৭৭ জন ও নারী ভোটার ২৯ হাজার ৩’শ ৮৬ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাদির বিষয়ে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই: ডা. সায়েদুর রহমান

সুনামগঞ্জে ভাষা শহীদের প্রতি জাতীয় শ্রমিকলীগের শ্রদ্ধা

পাবনায় মেলার নামে অশ্লীল নাচ-গান, জুয়া আর মাদকের রমরমা ব্যবসা!

বৃষ্টি কমায় বন্যার উন্নতি, সচল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন ফারহানা

মিরপুরে বিএনপি-আ.লীগ মিলেমিশে কুপিয়ে যখম করলো এনসিপি নেতাকর্মীদের

কোরবানির বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ

তাহিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

লালপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু