https://www.facebook.com/shirsokhabor/
Monday , 11 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চিকিৎসকের সিদ্ধান্তহীনতা কারনে শিশুর মৃত্যু

জামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রোববার শহরের হাসপাতাল সড়কের ওই বেসরকারি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের মা ইসরাত জাহান সিন্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সিন্তার বাবা ইমারত আলী ও পরিবারের সদস্যরা জানান, একবার নরমাল ডেলিভারি আরেকবার সিজারিয়ান অপারেশন করার কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করেন জমজম স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক নাফিসা কবির। তাঁর সিদ্ধান্তহীনতা এবং ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।

এদিকে মৃত সন্তান প্রসবের পর ইসরাত জাহান সিন্তার অবস্থাও খারাপ। ইমারত আলী জানান, মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নাফিসা কবিরের তত্ত্বাবধানে ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর সন্তান প্রসবের দিন তিনিই ধার্য করেন।

তাঁরই পরামর্শে রোগীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির পর থেকে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদানে চরম অবহেলা করায় ক্রমে সিন্তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ হলে অবস্থা বেগতিক বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রোগীর অবস্থার আরও অবনতি হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত রোগীর শরীরে ১৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সন্তান মারা গেছে, এখন মায়ের জীবনও বিপন্ন। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক নাফিসা কবির জানান, তারা চিকিৎসা প্রদানে কোনো অবহেলা

করেননি। রোগীর শারীরিক অবস্থা দুর্বল হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় ও নবজাতক মারা যায়। ওই পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঈশ্বরদী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নবজাতকের মৃত্যুর ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না

বেগমগঞ্জে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ।

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে দিরাই যুবদল নেতাকে আ.লীগের প্রস্তাবিত সভাপতি পদ থেকে বাতিলের দাবিতে মানববন্ধন

পাবনায় অগ্নিকাণ্ডে পুড়ে মানবতার জীবন যাপন করছে একটি পরিবার

নাটোরের বড়াইগ্রামে ডিজিটাল মেলা উদ্বোধন হয়েছে।

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জবি কাউন্সিলিং সেন্টারের আহ্বায়ক কমিটি গঠন

ভোটের আগের রাতে গোপালগঞ্জের ১০ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

স্বেচ্ছাসেবক দলের বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ কামরুল হাসান সোহাগের পিতার মৃত্যুতে শোক