https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 16 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নেত্রকোণায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী রুবিনা আক্তার (৩০) খুন হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার বিকেলের দিকে খাটপুরা গ্রামে ভিকটিমের নিজ বসতঘরে এ ঘটনাটি ঘটে। রুবিনা একই গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে পরিবারের করে জানান সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে মৃত আসাদ মিয়ার মেয়ে রুবিনা আক্তারের সাথে টেংগা গ্রামের মৃত কালাচান মৃধার ছেলে সাইদুল (৪৫) এর সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার অনেক দিন অতিবাহিত হওয়ার পরও তাদের কোন সন্তান হয়নি।

দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন কারণে বিরোধ চলে আসছিলো। রুবিনা আক্তার (৩০) তার স্বামী সাইদুলকে নিয়ে খাটপুড়া গ্রামে তার পিতার বাড়িতেই বসবাস করত। তিনি আরও জানান, হঠাৎ শুক্রবার বিকেলের দিকে নিজ বসত ঘরে ভিকটিমের সাথে তার স্বামী সাইদুল এর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সাইদুল কুড়াল দিয়ে ভিকটিম এর গলার নীচে কুপ দিয়ে গলার রগ কেটে গুরুতর জখম করে। রক্তক্ষরণের কারণে ভিকটিম তার বসত ঘরেই মারা যায়।

রমজানের তারাবির নামাজ শেষে প্রতিবেশীরা খোঁজ পেয়ে স্বামী সাইদুলকে (৪৫) পালানোর সময় আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সসহ রাতে ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করে থানায় নিয়ে আসে ও রুবিনার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে ভিকটিমের ছোট বোন ইয়াসমিন বাদী হয়ে শনিবার সাইদুলকে আসামি করে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডাকাতি মামলার হাজিরা দিতে এসে ডাকাতি!

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: সজীব ওয়াজেদ জয়

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে শপথ নিলেন আ’লীগ নেতৃবৃন্দ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক

স্যান্ডেলের মধ্যে হেরোইন, নারীসহ গ্রেফতার ২

নাটোরের লালবাজারের গৃহবধু সুমি সাহা হত্যা মামলা তদন্তের ভার পেলো পিবিআই

বইমেলায় ড. প্রতিভার নতুন বই ‘বাংলা ভাষার সহজপাঠ’