https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লংগদুতে ব্যাংক পাড়ায় বাড়তি নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ৪, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিপ্লব ইসলাম,লংগদু,(রাংগামাটি) প্রতিনিধিঃ

বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় রাংগামাটির লংগদু উপজেলার সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। লংগদু উপজেলা সদরের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা জানান, নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। তবে বান্দরবানের ব্যাংক ডাকাতির পর থেকে সর্তক অবস্থান নেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

রাংগামাটির লংগদু উপজেলার সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল কাসেম বলেন, ঘটনার পর আমরা থানায় চিঠি দেই। সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে এবং আগে পাঁচ জন পুলিশ ছিলো সকাল থেকে আরো পাঁচ জন বাড়িয়ে একজন এসআই সহ এগারো জনের একটি টিম রয়েছে।

কৃষি ব্যাংকের রাংগামাটি জেলার লংগদু উপজেলা শাখার ব্যবস্থাপক বিটন চাকমা বলেন, আজ সকাল থেকেই আমাদের কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। তবে যেহেতু উপজেলা সদরে আছি তাই নিরাপত্তা নিয়ে তেমন শঙ্কা করছি না। কিন্তু সতর্ক আছি। নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনো সংকট আছে কিনা তা জানতে চেয়েছে সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে।

মাইনী মুখ ইসলামি ব্যাংক আউট লেটের ইনচার্জ মো:রাসেল মাহমুদ বলেন, সকাল থেকে পুলিশ সদস্যরা একাধিকবার ব্যাংক পরিদর্শন করেছে। সরকারিভাবেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফলে নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই।

এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ জানান,
বান্দরবানের ঘটনার পর থেকেই মাননীয় পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক আমরা সবাইকে ম্যাসেজ দিয়েছি তারা যেন সতর্ক থাকে। প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যতটুকু নিরাপত্তা দরকার ততটুকু নেয়া হয়েছে এবং পাশাপাশি আমরা সার্বক্ষণিক যোগাযোগ করছি।
পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত এই নিরাপত্তা বহাল থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ট্রাক প্রতীকে ভোটের আহ্বান, বাবুগঞ্জে-মুলাদীতে  আধুনিক হাসপাতাল ও ফ্যাক্টরি নির্মাণের অঙ্গীকার

কুমিল্লা শাসনগাছায় ছাত্রলীগের দুই গ্রুপের গুলাগুলি, নিহত ১

সহযোদ্ধার বিরুদ্ধে ধর্ষণের মামলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাটোরে পুলিশ সুপার কার্যালয়ের পাশে ছিনতাই, ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

পাবনায় শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের শীতবস্ত্র বিতরণ

গোমস্তাপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

কাপাসিয়ায় মাটিখেকোদের দৌরাত্ম,লাল মাটির ভূ-বৈচিত্র,ও পরিবেশ বিনষ্ট

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ