https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সিরাজগঞ্জে এক কলা গাছে ৪০টি মোচা

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ২১, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের খামারপাড়া গ্রামে একটি কলাগাছে এক সঙ্গে চল্লিশটির মতো মোচা ধরেছে। আর এই ঘটনা দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছেন ওই গ্রামে। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সিয়াম নামের এক কিশোর গত (১৮ এপ্রিল) দুপুরে বানিয়াজান খালের কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় জমির পাশেই একটি কলা গাছে ওই অদ্ভুত ওই মোচা দেখতে পায়। সে ফিরে এসে গ্রামের অনেককে বিষয়টি জানায়। এমনি করে খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই কলাগাছটি দেখতে ভিড় জমাচ্ছেন। অনেকেই কলাগাছটির ছবি তুলে নিয়ে যাচ্ছেন। অনেকে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান জানান, এক কলা গাছে অসংখ্য মোচা ধরেছে এমন ঘটনা আগে দেখিনি। আমি নিজেও আশ্চর্য হয়েছি।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, একটি কলা গাছে প্রায় ৪০টি মোচা ধরার ঘটনা বিরল। এমনটা অস্বাভাবিক। এখানে কুসংস্কারের কিছু নেই। এটা গাছের অসুস্থতা জনিত কারণে ঘটে থাকতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাগাছ সহ ১ যুবক গ্রেফতার!!

শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নতুন চেয়ারম্যান

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

নোয়াখালীতে সুবর্ণচরে বৃদ্ধকে জবাই করে হত্যা

গুরুদাসপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটি

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে নোয়াখালী পৌরসভার বিশাল জয়, মেয়রের অভিনন্দন।

জামালপুর-৪ আসনের নৌকার মাঝি মাহবুবুর রহমান হেলালের মতবিনিময় সভা 

নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, অভিযানে ১০৫ পিচ ইয়াবা সহ আটক ১

জবি ছাত্রীহলে ১২শ ছাত্রীর জন্য নেই কোনো মেডিকেল ব্যবস্থা

খাতায় ভিন্ন হাতের লেখা থাকায় ৫ এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বাতিল