https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৬ মে ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দৌলতপুরে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ৩ দিন পার হলেও মামলা নেয়নি পুলিশ

প্রতিবেদক
Saiful Islam
মে ৬, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দৌলতপুর প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে ১১ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। মন্টু মালিথা (৫৫) নামে এক ব্যক্তির নামে এ অভিযোগ করা হয়। শনিবার উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মন্টু মালিথা একই গ্রামের মৃত আতর মালিথার ছেলে। সোমবার সকালে অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা মিন্নিকা আক্তার বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত মন্টু মালিথা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

সোমবার থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর বেগুনবাড়িয়া গ্রামের কিপুল হোসেনের ছেলে মেহেদী হাসান (১১) তিন মাস যাবৎ মরিচা ইউনিয়নের হাটখোলা বাজারপাড়া গ্রামে তার নানা দিরাজ দফাদারের বাড়িতে রয়েছে। অভিযুক্ত মন্টু মালিথা দিরাজ দফাদারের প্রতিবেশী হওয়ায় শিশু মেহেদী হাসানের সাথে তার সখ্যতা গড়ে উঠে। এরই সূত্র ধরে গত শনিবার বিকেল ৩টার দিকে শিশু মেহেদী হাসান খেলা করার সময় তাকে ডেকে মাঠের ভিতর নিয়ে জোর পূর্বক বলৎকার করে মন্টু মালিথা। শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়। নির্যাতনের শিকার শিশুটির মুখে বলাৎকারের কথা শুনে সকলে হতবাক হয় এবং ক্ষোভ প্রকাশ করেন।

শিশু বলাৎকারের বিষয়ে মরিচা ইউনিয়নের সদস্য মনোয়ারা খাতুন বলেন, ১১ বছরের শিশুকে মন্টু মালিথা বলাৎকার করেছে এমন কথা শুনেছি, এর আগেও মন্টু মালিথা এমন ঘটনা ঘটিয়েছে তাও লোকমুখে শুনেছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য মন্টু মালিথাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
শিশু বলাৎকারের বিষয়ে শিশুর মা মিন্নিকা আক্তার বলেন, দৌলতপুর থানার পুলিশ এখনো মামলা রজু করেনি, আমি মন্টু মালিথাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া সদর হসপিটালে সরজমিনে গিয়ে শিশু নিজের মুখে বলৎকার ঘটনা নিজ মুখে শিকার করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিশু বলাৎকার হয়েছে এমন অভিযোগ দিয়েছে তার মা। শিশুটি তার মায়ের সাথে আমার কাছে এসেছিল। আমি শিশুটির সাথে কথা বলেছি, তবে শিশুটি বলাৎকার হয়েছে এমন কিছু বলেনি। শুধু তার জামাকাপড় খুলেছে বলেছে শিশুটি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

মসজিদে যুবদলের হামলা, অবরুদ্ধ শিবির কর্মীদের নিরাপদে পৌঁছে দিল যৌথবাহিনী

স্কুল পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণীতে ছিলেন না কোন শিক্ষার্থী।

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

টি সি বির পণ্য বিতরনের অনিয়ম এর অভিযোগ উঠেছে সোলায়মান আলীর বিরুদ্ধে

কর্ণফুলীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু।

বড়াইগ্রামে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

আবারও পেনাল্টিতে হেরে বিদায় ব্রাজিলের

নেত্রকোণায় মানস কানন’র আলোচনা সভা অনুষ্ঠিত