https://www.facebook.com/shirsokhabor/
Friday , 3 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক সজল চৌধুরী 


বানানীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় সুমন দেবনাথকে সভাপতি এবং সজল চৌধুরীকে সাধারন সম্পাদক করে ন্যাশনাল সার্ভিসের উপজেলা শাখা কমিটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশে বেকারত্ব দূরীকরনে সরকার বেকার ছেলে মেয়েদের নিয়ে বিগত সময় ২ বছর মেয়াদী ৪র্থ ধাপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ৮ শত ৭৫ জনকে বিভিন্ন দফতরে নিয়োগ দেয়। ২ বছর পর সবাই পুনরায় বেকার হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসের উপজেলার নেতৃবৃন্দের আন্দোলন মুখি সদস্যদের মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বারকলিপি প্রদান ও সংসদে ন্যাশনাল সার্ভিস নিয়ে বক্তব্য তুলে ধরার প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ন্যাশনাল সার্ভিসকে প্রকল্প আকারে নিধিগত সিদ্ধান্ত নেয়ার জন্য তদন্ত টিম গঠন করে। সারা বাংলাদেশে তদন্ত করা হবে সরকারের এমন সিদ্ধান্তে ন্যাশনাল কর্মীরা প্রকল্প আকারে চায়না, ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরন চায়, এমন দাবীতে সারা বাংলাদেশের কর্মীরা সোচ্চার হয়ে ওঠে। তাই তাদের দাবীকে তুলে ধরতে জরুরী হয়ে পড়ে উপজেলা কমিটির। সবার দাবীর প্রেক্ষিতে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ২০১৬ সালের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৪র্থ ধাপের আওতায়, অধিকাংশ কর্মিদের উপস্থিতিতে সাধারন সভা অনুষ্ঠিত হয়। মো: জাকির হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায় এবং রুহুল আমিন রাসেলের সহযোগিতায়, উপস্থিত সভায় সকলের সম্মতিক্রমে, সুমন দেবনাথকে সভাপতি, সজল চৌধুরী সাধারন সম্পাদক মোঘল সুমন শাফকাত ( শুভ) কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এছাড়াও কমিটির সিনিয়র সহ সভাপতি স্বপন সিকদার, সহ সভাপতি তাজরিন জাহান ইভা, ইসরাত জাহান সেতু, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক মিঠুন চক্রবর্তী , মহিলা বিষয় সম্পাদক পলি সাহাকে দায়িত্বভার অর্পন করা হয়।

কমিটির উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন জাকির হোসেন, রুহুল আমিন রাসেল, ইলিয়াস শেখ, খুরশিদ জাহান লিমা, সফিক সাহিন, কিশোর সাহা, কেসব লাল বিশ্বাস, সত্যজিত রায়।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মা দরজা না খোলায় অভিমানে ছেলের আত্মহত্যা

জামিনে মুক্তির পর বাড়ি ফেরার পথে সড়ক দু.র্ঘট.নায় সৌদি প্রবাসীর মৃ.ত্যু

বাগমারায় উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপরক্ষে সুধী সমাবেশ শনিবার

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ

বাবুগঞ্জে বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

সুনামগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেগমগঞ্জের চৌমুহনীর গনিপুরে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি সভা অনুষ্ঠিত

নাটোরে বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: উপদেষ্টা ফারুকী