https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আদিতমারীতে অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Saiful Islam
জুলাই ১৫, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) হাত বাঁধা গলিত মরদেহ ভেসে এসেছে।

সোমবার দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে মরদেহটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাম তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে সেখানে একটি মরদেহ আটকে যায়। মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মরদেহের হাতে একটি ঘড়ি ও মুখে পাকা দাড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। তবে দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরে। এ কারণে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, মরদেহটি উজান থেকে ভেসে এসেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়রা কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পা দিয়ে লিখে পরিক্ষায় উত্তীর্ণ সরিষাবাড়ীর অদম্য সিয়াম

তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

নতুন ভূমি আইন: যেসব কাগজপত্র না থাকলে হারাতে হবে জমি

বড়লেখায় সড়কে ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর নিসচার প্রচেষ্টায় মুক্ত হলো যাত্রী-জনসাধারণ

খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহের সাবেক এমপি মশিউর রহমান মারা গেছেন।

ভোটের আগের রাতে গোপালগঞ্জের ১০ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

নির্বাচনে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

নোয়াখালীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষের অপসরণের জন্য মানববন্ধন হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ