https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
Saiful Islam
জুলাই ৫, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি;

কুড়িগ্রামে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। আজ সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও যাত্রাপুরের ঝুমকার চরে সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত সম্মানিত নাগরিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর। সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুর রহমান, সকল ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। বিভাগীয় কমিশনার কুড়িগ্রাম সফর উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে ও সার্কিট হাউজে সালামী প্রদান করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

ঘোষণার আগেই ফিফার বর্ষসেরার নাম ফাঁস!

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে শপথ নিলেন আ’লীগ নেতৃবৃন্দ

বিদ্যুতস্পৃষ্টে এক নির্মান শ্রমিকের মৃত্যু

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে শহিদ আফ্রিদি

লালপুরে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় যুবদল নেতা কারাগারে