https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 21 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা, আহত-৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ৬ জন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে শহরের সরকারি মাহতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিতে যান নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের পেছনের গেট দিয়ে শ্লোগান দিতে দিতে বেরিয়ে যান তারা। এ সময় কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরাও শ্লোগান দিতে থাকেন। পরে বিএনপির নেতাকর্মীরা কলেজের পেছনের সড়কে চলে গেলে তাদের ওপর ইট-পাটকেল ছোড়া শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরাও ইট পাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি একটি র‌্যালিতে আছি।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃহুমাইয়ারা জাহান

আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার-শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধার, গ্রেফতার ৪

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাজমুল হাসান আহত

জবি ছাত্রীহলে ১২শ ছাত্রীর জন্য নেই কোনো মেডিকেল ব্যবস্থা

গাজীপুরের শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান শান্ত।

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় মিতালি সুইটস্ এন্ড বেকারীর শুভ উদ্বোধন।

দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

হাদিকে হত্যাচেষ্টা: কে এই ফিলিপ স্নাল, যাকে হন্যে হয়ে খুঁজছে প্রশাসন