https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 25 August 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বন্যা পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী শহর ছাত্রশিবির

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি।

নোয়াখালী জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

ভারত থেকে আসা পানি ও টানা বৃষ্টির কারণে ফেনীর মুহুরী নদীর পানিতে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে নোয়াখালী জেলার ৮ উপজেলার প্রায় ২০ লাখ মানুষ। নোয়াখালী সদর উপজেলা এবং বেগমগঞ্জ(৩ টি ইউনিয়ন) উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা। পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও বাহিরে প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫টি স্পটে নিরালসভাবে কাজ করে যাচ্ছে নেতাকর্মীরা।

বন্যার্ত সহায়তা কমিটির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ত্রাণ কার্যক্রমের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। স্থানীয় কমিউনিটি ও প্রাশনের সাথে মিলে বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
এছাড়াও নোয়াখালী মহিলা কলেজ,খাদিমুল ইসলাম উচ্চ বিদ্যালয়,নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসা,খলিফার হাট মাদ্রাসা,নোয়াখালী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী কৃষি ডিপ্লোমা প্রশিক্ষণ ইন্সটিটিউট,এখলাশপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রাজগন্জ ইউনিয়ন  উচ্চবিদ্যালয়  ও কলেজ, রাজগন্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা,ছয়ানী উচ্চ বিদ্যালয়,নোয়াখালী সরকারি কলেজ,আটবাড়িয়া জুনিয়র হাইস্কুলে, হারুনর রশীদ উচ্চ বিদ্যালয়,অনন্ত পুর ইসলামিয়া আলীম মাদ্রাসা,বাকিপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা,কাদির হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়,জমিদার হাট উচ্চ বিদ্যালয়, হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়,নোয়াখালী ইউনিয়ন উচ্চবিদ্যালয়,এম এ রশিদ উচ্চ বিদ্যালয় ,কারামাতিয়া কামিল মাদ্রাসা,আল হেরা প্রাথমিক বিদ্যালয়
,বাইতুল ফালাহ জামে মাসজিদ,আহমদিয়া উচ্চমাধ্যমিক  স্কুলসহ
আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত মানুষদের জন্য রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোতে শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে শহর শাখার স্বেচ্ছাসেবী টিম। অসুস্থদের জন্য রাখা হয়েছে ফ্রী মেডিক্যাল ক্যাম্প। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে ছাত্রশিবির।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জে ইউএনও আসমা উল হুসনার নারিকেল চারা রোপণ

আব্বু আমাকে ক্ষমা করো আমার জীবনে কিছু পাওয়ার নেই ; চিরকুট লেখে আত্মহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

শোক সংবাদ: এসডিএফ-এর সাবেক এমডি এ. জেড. এম. সাখাওয়াত হোসেনের সহধর্মিণীর ইন্তিকাল, দাফন সম্পন্ন

সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যানকে নয় মেম্বার অনাস্থা 

বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ

ঝিনাইদহে যুবককে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন।।

বরিশাল-৩: কারাবন্দী তিনবারের সাবেক এমপি টিপুর পক্ষে ভোট চাইছেন কন্যা হাবিবা কিবরিয়া

কয়রায় অবরুদ্ধ ছয় পরিবারকে উদ্ধার করলেন এসিল্যান্ড