https://www.facebook.com/shirsokhabor/
Monday , 22 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে যুবককে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন।।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় রহমত উল্যাহ ওরফে খোকন নামের এক যুবককে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিতরা হলেন- শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, ঝিনাইদহ শহরের খাজুরা শেখপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আলো, খাজুরা জোয়ার্দ্দার পাড়ার জয়নাল আবেদিনের ছেলে আসলাম, আব্দুল মজিদ মণ্ডলের ছেলে ইমরান, হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম ও পবহাটি এলাকার জামাল মোল্লার ছেলে রাসেল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, ২০১০ সালের ১৬ এপ্রিল হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের যুবক রহমত উল্যাহ ওরফে খোকনকে জনৈক ব্যক্তি মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরদিন সকালে শহরের খাজুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় তদন্ত কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলার রায ঘোষণা করে।

রায়ে শহরের খাজুরা এলাকার সাইফুল ইসলাম পাভেল, আলো, আসলাম, ইমরান, সাদ্দাম ও রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে বিচারক। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ মামলার অপর আসামি মাসুম, রিহাদ ও জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে পাভেল, আলো ও রাসেল বর্তমানে পলাতক রয়েছে। এছাড়াও ফিরোজ নামে এক আসামির মৃত্যু হওয়ায় মামলা থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ

থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা ঈশ্বরদী থেকে গ্রেফতার

নাটোরে এমপি বকুলের সহধরের পুকুরে অবৈধ বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে ‘নীলকণ্ঠ পাখি’ বললেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

তাহিরপুরে বিভিন্ন কর্মসূচীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাজশাহীর বাগমারায় ৩রা নভেম্বর ”জেল হত্যা দিবস” পালিত হয়েছে

পীরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ।

কেশবপুরের সেই জোৎসনার বিরুদ্ধে বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য

অভিযোগের টাইমলাইন: রাজউক কর্মকর্তার প্রতিটি পদক্ষেপের ব্যাখ্যা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু।