সাইফুল ইসলাম
জেলা সংবাদদাতা নোয়াখালী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখার যৌথ উদ্যোগে বন্যা কবলিত অসহায় শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়ে।
মঙ্গলবার বিকেল চারটায় চৌমুহনী আমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে এই অর্থ প্রদান করা হয়।
মূলত বন্যা কবলিত এলাকার পানি ওঠার কারণে বিভিন্ন শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় ফলে তারা মানবতার জীবনযাপন করছে।
এজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ ও চৌমুহনী শাখার উদ্যোগে এ আয়োজন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের CBA এর সভাপতি আনিসুর রহমান,
জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জহিরুল আলম।
আরো উপস্থিত ছিলেন চৌমুহনী শহর জামায়াতের আমির জসীম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেজাউল হক, শহর জামায়াতের সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল্লাহ, অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিন।



















