জেলা সংবাদদাতা, নোয়াখালী।
জীবন প্রতিযোগিতা নয় সহযোগিতার এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ নোয়াখালীর চৌমুহানিতে মানুষের কল্যাণে গড়ে উঠা সামাজিক সংগঠন “নিরাপদ বন্ধু সংঘ” সংগঠনের লোগো
উম্মোচর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
শুক্রবার সন্ধ্যায় চৌমুহনী কলেজ রোডে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লোগো উন্মোচন অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদের কে গেঞ্জি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের মুখপাত্র হিসেবে মোঃ পারভেজ সাংবাদিকদের বলেন, নিরাপদ বন্ধুর সংঘ দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এটি একটি সামাজিক, অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন, মানবতার কল্যাণের জন্য এই সংগঠনের নিবেদিত প্রাণ সকল বন্ধু কাজ করে যাচ্ছে।
দেশের ক্লান্তিকালে বন্ধুরা এগিয়ে আসে, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম, কেউবা বুদ্ধি দিয়ে এ সংগঠনের মাধ্যমে মানবতার কাজ করে যাচ্ছে।
আমরা আশা রাখবো যতদিন বেঁচে থাকবো আমাদের সংগঠনের বন্ধুরা এক হয়ে কাজ করবে মানবতার জন্য, সবাই আমাদের জন্য দোয়া করবেন।



















