বাবুগঞ্জে যুবদল নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে রহমতপুরে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কামিনী পাম্প সংলগ্ন বিএনপি নেতা মাইনুদ্দীন হাওলাদারের বাড়িতে যুবদল নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইসরত হোসেন কচি তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ইসরত হোসেন কচি তালুকদার বলেন, গত ১৭ বছরে বাবুগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থী নির্বাচিত হওয়ার পরও ১৯টি কেন্দ্রে ভোট ডাকাতির মাধ্যমে জোরপূর্বক পরাজিত করা হয়েছিল। তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বিপুল ভোটে বিজয়ী করা হবে। এ সময় তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ব্রুনাই বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ সবুজ, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দীন হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন জোমাদ্দার, রহমতপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব শাহআলম বাবু, তাতী দলের সভাপতি জামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজীব শরীফ, যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন ও টোকন শরীফ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন, জিয়া মঞ্চের বরিশাল জেলা সভাপতি সুমন সরদার ও উপজেলা জিয়া মঞ্চের সভাপতি বাহাদুর তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৈঠকে নেতৃবৃন্দ আগামী ১২ তারিখ ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।



















