https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ছাত্রীহলের ফি কমাতে উপাচার্যের দপ্তর ঘেরাও, ফি কমলো ১৪০০ টাকা

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ২১, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একমাত্র হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর ফি কমানোর দাবিসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল,২০২৫) দুপুরে চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্য দপ্তর ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এর আগে, হলের প্রভোস্ট বরাবর চার দফা দাবি বাস্তবায়নে একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘আমার বোন মিছিল করে, প্রশাসন কি করে’, ‘আমার বোন কষ্ট করে, প্রশাসন কি করে’,’ হলের মেয়েরা কষ্ট করে, প্রশাসন কি করে’, ‘প্রশাসন প্রশাসন, লজ্জা লজ্জা’, ‘ভিসি স্যার কই গেলো, লজ্জা লজ্জা’, ‘হল ফি কমাতে হবে, কমাতে হবে কমাতে হবে’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’-সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। হলের শিক্ষার্থীরা বলেন, ‘আজ তিন বছর হয়েছে হলের ওয়াইফাই সমস্যা, খাবারের সমস্যা, মেডিকেল সেন্টার নেই। অন্য সব বিশ্ববিদ্যালয়ের হলে যেখানে নামেমাত্র ফি নেওয়া হয় সেখানে আমাদের কম সুবিধা দিয়েও বেশি ফি আদায় করা হয়। আমরা এই সব কিছুর অবসান চাই।

শিক্ষার্থীরা আরও বলেন, হল প্রভোস্টকে বললে তিনি বলেন- ‘আমি এ বিষয়ে কিছু জানি না। সবকিছু আইসিটি সেলের পরিচালক ও প্রশাসন জানে। ‘ ১৫ দিনে ওয়াইফাই সমস্যা সমাধান করবে বলে আজ দুই-তিন বছর শেষ হয়ে গেছে এরপরও তাদের কোনও খবর নেই।   চার দফা দাবিগুলো হলো- ১. হলের ফি ৩ হাজার চারশো টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে হবে।

২. হলে খাবারের মান বৃদ্ধি ও আলাদা ডাইনিং চালু করতে হবে।৩. মেডিকেল সেন্টার চালু করে ছাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। ৪. দ্রুত সময়ের মধ্যে অধিক ক্ষমতাসম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্কের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের বাৎসরিক ফি ৩৪০০/- টাকা থেকে ১৪০০/- টাকা কমিয়ে ২০০০/- টাকা ফি নিতে রাজি হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃহুমাইয়ারা জাহান

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঝিনাইদহে নাশকতার আশঙ্কা ও বিস্ফোরক আইনে ৩৯ জনকে আটক করেছে পুলিশ।

আপেল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলাসহ কর্মীকে মারধর ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় সংবাদিক সম্মেলন

জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

ধর্ষণের মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে হাসপাতালে শ্লীলতাহানির শিকার

ঝিনাইদহ হরিনাকুন্ডে আলম সাধু চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা

বৃষ্টি কমায় বন্যার উন্নতি, সচল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

নেত্রকোণায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা প্রশাসকের পদোন্নতির সংবর্ধনা