https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, শোনেননি যাত্রীদের নিষেধ

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ৮, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে বাবা-ছেলেসহ সাতজন নিহতের ঘটনায় চালকের খামখেয়ালিপনাকে দুষছেন আহত যাত্রী ও পুলিশ প্রশাসন। দুর্ঘটনাকবলিত ফারাবী পরিবহনের বাসটি গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুর আসছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানিয়েছেন, বাসটি নগরকান্দা থেকে সকাল ১০টার কিছুক্ষণ পরে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। সাধারণত নগরকান্দা থেকে ফরিদপুর আসতে এসব বাসের এক ঘণ্টা ১০ মিনিটের মতো সময় লাগে। তবে নগরকান্দা থেকে তালমা ১২ কিলোমিটার সড়ক তুলনামূলক চাপা। এজন্য এই সড়কে বেশ স্বাভাবিকভাবে চালিয়েই আসছিলেন চালক। তবে বেপোরোয়া হয়ে ওঠেন ওই আঞ্চলিক সড়ক ছেড়ে যখন ঢাকা-বরিশাল মহাসড়কে ওঠেন। নগরকান্দার তালমার মোড় থেকে বাসটি মহাসড়কে ওঠে। তখনই বাসটি গতি বাড়াতে থাকে।

সেখান থেকে মহিলারোড এলাকায় আসলে বাসের গতি বাড়িয়ে অন্তত ৮০ কিলোমিটার বেগে চালান চালক। এ সময় বাসের ভেতরের যাত্রীরা চালককে নিষেধ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি। বাসটি দুর্ঘটনাকবলিত স্থানে এসে গতি আরও বাড়িয়ে সামনে একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে একটি পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই বাসের যাত্রী বাধন সরকার (২৭) বলেন, একটা লোকাল বাস যে এত গতিতে চলতে পারে তা জীবনে দেখিনি। শুধুমাত্র দ্রুতগতির কারণেই আমাদের আজ এই মৃত্যু, হাসপাতাল ও আহত দেখতে হলো। তিনি বলেন, চালকের গতি দেখে আমরা বাসের ভেতর দাঁড়িয়ে প্রতিবাদ করলেও তিনি আমাদের কথা শোনেননি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার নজরুল ইসলাম বলেন, বাসটি পেছনের দিক থেকে দ্রুত গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে একটি পিলারে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। চালকের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, নিহত প্রত্যেককে প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও পরবর্তীতে বিআরটিএর মাধ্যমে এককালীন টাকা দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। পরে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মাকে বিরল সম্মান দিয়ে  হেলিকপ্টারে চড়িয়ে বাড়ী আনলো ছেলেরা

হাতজোড় করে বিজেপির জন্য আরেকবার সুযোগ চাইলেন মোদি

গোমস্তাপুরে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা।

গোমস্তাপুরে আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

বিজয় দিবসে সুনামগঞ্জ বিজিবি উদ্যোগে শুচ্ছগ্রামে শীতবস্ত্র বিতরণ। 

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান ঝিনাইদহে।।

শেখ রাসেল পরিষদ এর ঢাকা মহানগর শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাহিদুল বারী নাহিদ

মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ