https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 1 May 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাজশাহীতে নারীর ঘরে আটক পুলিশ সদস্য

রাজশাহীতে তালাকপ্রাপ্ত এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তারা কালেমা পড়ে বিয়ে করেছেন বলে দাবি করেন।

বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়। ওই পুলিশ কনস্টেবলের নাম টি এম নাসির উদ্দিন। তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের বেইজড ওয়ারলেস অপারেটর।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, কনস্টেবল নাসির উদ্দিন বিবাহিত। সিরাজগঞ্জে তার স্ত্রী-সন্তান রয়েছে। তালাইমারি এলাকার এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে নাসির ওই নারীর বাসায় যান। ওই সময় এলাকাবাসী ও কয়েকজন নামধারী সাংবাদিক তাদের আটক করে। নাসির কালেমা পড়ে ওই নারীকে বিবাহ করেছেন বলে দাবি করেন। তবে বিয়ের কোনো দলিল দেখাতে পারেননি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আব্দুল মালেক বলেন, এ ঘটনায় কনেস্টেবল নাসিরের নামে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। তাদের বলা হয়েছে রেজিস্ট্রেশন করে বিয়ে করতে হবে। উভয়ের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র এডিসি রাকিবুল হাসান বলেন, বেশকিছু দিন ধরেই তারা একসঙ্গে ছিলেন। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার নোটিশ করেছে। গত রাতে আটক করার পর তারা বলেছে, কালেমা পড়ে বিয়ে করেছে। বিয়ের দলিল না থাকায় কেউ তাদের কথা বিশ্বাস করিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

কুড়িগ্রামে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ, পিক-আপ জব্ধ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রামে ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সিরাজগঞ্জে পালিত হয় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

শিক্ষকের প্রশ্ন ফাঁস,তদন্তের সময়সীমা শেষ হলেও নেই অগ্রগতি

নাটোরের বড়াইগ্রামে ডিজিটাল মেলা উদ্বোধন হয়েছে।

চাঁদপাশায় অবৈধ ড্রেজারে মাটি কাটায় বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার দাবি

ঈশ্বরদী-রূপপুর রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পা দিয়ে লিখে পরিক্ষায় উত্তীর্ণ সরিষাবাড়ীর অদম্য সিয়াম

কোনো কিছু ধ্বংস করে হাদিকে ধারণ করা যাবে না: হাসনাত আবদুল্লাহ