https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৯, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে। তখন আপনারা তারিখগুলো জানতে পারবেন।

মক ভোটিংটার মতো করে একটা ইলেকশন উপহার দিতে এবং এমন স্বচ্ছভাবে ভোট করতে চান বলে জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হবে এবং পরিস্থিতি নির্বাচনের অনুকূল থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘তফসিল হলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জানতে পারবেন।’

সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, আমরা জাতির কাছে একটা সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার ওয়াদা দিয়েছি। মক ভোটিংয়ের এই আয়োজনের উদ্দেশ্য হলো, একটা আদর্শ পরিবেশে নির্বাচন দেওয়ার যে ওয়াদা দিয়েছি তা পরীক্ষা করে দেখা যে ভোট কেন্দ্রে কি ধরনের পরিবেশ থাকা দরকার। ভোটার কি রকম হবে, প্রিজাইডিং অফিসাররা, পোলিং অফিসাররা কেমন করে বসবে, সাংবাদিকদের ভূমিকা কি হতে পারে। এসব যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাক্টিক্যালি দেখতে চেয়েছি মক ভোটিং অনুশীলনের মাধ্যমে। এখানে আপনারা দেখেছেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ভোট কেন্দ্রে প্রবেশ করছে। তারপরে স্লিপটা নিয়ে দেখাচ্ছে। পলিং অফিসার ডাক দিচ্ছে। তারপরে সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে। এরপর প্রাইভেট রুমে ঢুকে ভোট দিয়ে বাক্সে ফেলছে। এই বিষয়গুলো অনেকেই জানে না।

সিইসি বলেন, আমাদের যারা নতুন ভোটার, প্রথমবারের মতো ভোট দিবেন। তারা জীবনে এই ভোট দেখেনি। গত ১৫ বছরের মধ্যে যারা ভোটার হয়েছে, তারা দেখেনি। প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা নাই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে। আর অন্যদিকে বাস্তবসম্মত ভোটের পরিবেশের একটা অভিজ্ঞতা নেওয়া যাচ্ছে। কারণ আমরা সাধারণত সকাল ৮টা থেকে ভোট শুরু করি এবং চারটায় শেষ করি।

গণভোট প্রসঙ্গে সিইসি বলেন, আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও যুক্ত হয়েছে। আমাদেরকে এই গণভোট একসঙ্গে করতে হবে। এটার সঙ্গে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। ৪২ হাজার ৫০০-এর বেশি ভোট কেন্দ্র করেছি। এই আজকের এই মূল্যায়নের ভিত্তিতে আমরা ঠিক করব এই ভোট কেন্দ্রের সংখ্যা পর্যাপ্ত কি-না। কেন্দ্রের সংখ্যা বাড়ালে হবে, নাকি ভোট কক্ষ বাড়ালে চলবে। একটা ভোট কক্ষ বাড়ানো মানে তিনজন লোক বাড়ে। ভোটের বাক্স বাড়ে, অনেক ধরনের ব্যবস্থাপনা অতিরিক্ত করতে হয়। অতিরিক্ত আয়োজন করতে হলে তা কেমন ধরনের আয়োজন হতে পারে এটার বাস্তব পরীক্ষা আজকে আমরা করছি। আমরা অনুমানের ভিত্তিতে নয় বাস্তবতার ভিত্তিতে অগ্রসর চাই। প্র্যাক্টিক্যালি দেখে এবং আজকে রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে তারপর আমরা পরবর্তী প্ল্যানিংটা করবো। তা হলে আমরা একটা হিসাব করতে পারব যে, কতটি ভোট কেন্দ্র বাড়াতে হবে।

সিইসি আরও বলেন, মোটামুটিভাবে আমাদের প্রস্তুতি আছে। কোনো অসুবিধা হবে না। জাতিকে যে ওয়াদা দিয়েছি, সেটা আমরা রক্ষা করবো। আমরা সব কিছু এভাবে উন্মুক্তভাবে করতে চাই। আজকের মক ভোটিংয়ের মতো করে আমরা একটা নির্বাচন উপহার দিতে চাই।

গণভোটের প্রচারের বিষয়ে সিইসি বলেন, আমরা গণভোট নিয়ে প্রচারণা এখনো সেভাবে শুরু করিনি। সরকার এবং ইসি মিলে গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। গণভোটের বিষয়গুলো আমাদের প্রচারণার বিশাল অংশজুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে মানুষ জানল কি জানল না। মাত্র গণভোটের অধ্যাদেশটা হলো। আইনটা হলো। আইন হওয়া মানে গণভোট করতে ইসিকে অথরাইজ করা। আমরা সিরিয়াসলি কাজ শুরু করেছি। এখন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার প্রচারণা চালানোর জন্য। সঙ্গে আমরাও ব্যাপকভাবে প্রচারণা করবো।

তিনি বলেন, গণভোটে অপশন থাকবে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্তে এসেছে। সরকার আইন করেছে আর আমরা সে আইন অনুযায়ী হ্যাঁ বা না ভোট করার জন্য ব্যবস্থা নিচ্ছি।

সাংবাদিকদের উদ্দেশ্য করে সিইসি বলেন, আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনারাও এই দেশের নাগরিক। আমরা আপনাদেরকেও মূল্যায়ন করি। গণভোটে যে সব বিষয়গুলো থাকবে তা প্রচার করা আপনাদের দায়িত্ব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমরা নিয়মিতভাবে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সমন্বয় করছি। সবাই ট্রেনিং করছে। ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টা আমরা নিশ্চিত করবো। এছাড়া ধীরে ধীরে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে উল্লেখ করেন তিনি।

মক ভোটিং অনুশীলনে দেখা যায় শনিবার সকাল থেকে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটাররা ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে পোলিং সেন্টারে প্রবেশে করেছে। তারপরে ভোটার স্লিপটা নিয়ে দেখাচ্ছে, পোলিং অফিসার ডাক দিচ্ছে, অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে। আবার মার্কিং সিল নিয়ে গোপন কক্ষে ভোট দিয়ে বাক্সে ফেলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগ নেতার ওপর হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

১২ বছর ধরে শিকলবন্দী এক জীবনের গল্প: প্রেমে ব্যর্থতার পর মানসিক ভারসাম্য হারানো মামুনের পাশে দাঁড়াল সহপাঠীরা 

গোমস্তাপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আরএমপি’র বিশেষ সভা অনুষ্ঠিত

দোয়ারা বাজারে পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নাটোরে বসতঘরে আগুনে ৯০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

নীলফামারীতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিয়ে পুলিশের মত বিনিময়।