https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 29 November 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এই দেশকে ‘হাসিনার দাফন’ থেকে বাঁচাতে বেগম জিয়াকে প্রয়োজন: ইশরাক

এই দেশকে হাসিনার দাফন করা থেকে জীবিত করার জন্য বেগম জিয়াকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা ০৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, বেগম জিয়াকে বৃদ্ধা বয়সে কারাগারে পাঠানো হয়েছে, সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। এতো চড়াই উৎরায় পেরিয়ে তিনি যে আমাদের মাঝে ফিরে এসেছেন এটাই আমাদের সৌভাগ্য। গতপরশু তিনি আবার অসুস্থ হয়েছেন, এটি নিয়ে আমাদের দুশ্চিন্তা কাজ করছিল। অতীতে ও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। আমার জানামতে এ নিয়ে তিনি সপ্তমবার মৃত্যুর মুখে পতিত হয়েছেন।

তিনি বলেন, আজকে যে আমাদের যে প্রচারণা তা ওনার দীর্ঘদিনের লড়াইয়ে অংশ। বাংলাদেশকে ফ্যাসিবাদী অবস্থা থেকে গণতন্ত্রের মুক্তি পথ তৈরি করতে উনি ওনার পুরো জীবন ব্যয় করেছেন। আজকে ওনার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত হবে। আমরা এখানে কোনো বাঁশি বাজাবো না, বিয়ের মতো বক্স বাজাবো না। আপনারা ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘ভোট দিবো কীসে, ধানের শীষে’ এই স্লোগান গুলো দিতে পারেন।

ইশরাক আরো বলেন, ওয়ান ইলেভেনের সময় দেশনেতা তারেক রহমানের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, জোর করে দেশের বাহিরে যেতে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার মধ্যে যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষ ছিলো তা আমরা দেখতে পেয়েছি। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে হাসিনার পলাতক নেতাকর্মীরা কুরুচিপূর্ণ মন্তব্য করছে। আজকে আমি ক্যান্ডিডেট না হলে আমার মুখের ভাষা আজ অন্যরকম হতো। বেগম জিয়া একজন ব্যক্তি নয়, এই দেশকে খুনি হাসিনার দাফন করা থেকে জীবিত করার জন্য তাঁকে খুব প্রয়োজন। আপনাদের বলবো ধৈর্যের সাথে মোকাবিলা করুন। যারা বেগম জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় বেলার প্রধান নির্বাহী’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়কের নামফলক উন্মোচন

তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট

১৪ ঘণ্টায় তাসনিম জারার ফান্ডে এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

নৌকা একবার উল্টে গেলে ৫০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না-পাশা

গাইবান্ধায় অটো চোর চক্রের ৪ সদস্য পুলিশের হাতে আটক।

নীলফামারীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অপপ্রচার।

অবৈধ সৌঁতিজালে জড়ানো অবস্থায় মিলল ছাত্রের মরদেহ | দেশ রূপান্তর

গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া