https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এসব নোংরামি বন্ধ করুন, আর পারছি না: খাদিজা

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৬, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস পদে লড়ছেন খাদিজাতুল কুবরা। রাজনীতিতে যুক্ত হওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব বন্ধ করার আহ্বান জানান।

স্ট্যাটাসে কুবরা লিখেছেন, এতদিন তাকে নিয়ে বিতর্ক না থাকলেও রাজনীতিতে আসার পর বিভিন্ন ফেক আইডি ও ব্যক্তি তাকে নিশানা বানাচ্ছে। কিছু সাংবাদিকের মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রশ্ন তাকে আরও মানসিক চাপের মুখে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। ১৫ মাস কারাগারে থাকার সময়ও এতটা মানসিকভাবে ভেঙে পড়েননি বলে উল্লেখ করেন কুবরা।

সম্প্রতি ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী নূর নবীর চিকিৎসার জন্য আয়োজিত চ্যারিটি কনসার্টে মঞ্চে উঠে ৫০ হাজার টাকা সংগ্রহের ঘোষণা দেওয়ার পর নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে সমালোচনার মুখে পড়তে হয়।

খাদিজাতুল কুবরা জবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২০ সালে অনলাইনে বক্তব্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তিনি প্রায় ১৫ মাস কারাগারে ছিলেন।

 

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন- জামায়াতে ইসলামী কাউকে জোর করে বলবে না

নোবিপ্রবিতে ‘লার্নিং এসেসমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দলীয় নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দ্বাড়ানোর আহ্বান।

চৌমুহনীতে এপেক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৮ম পালাবদল ও জাতীয় বোর্ড সদস্য অভ্যর্থনা অনুষ্ঠিত।

ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে

গোমস্তাপুরে আইপিএম মডেলের কৃষি মাঠ প্রদর্শন

স্বকীয়তা হারাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান