https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর গুরুতর অভিযোগ

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৫, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব। তিনি দাবি করেছেন, তনি তার একমাত্র সন্তান মানতাহা ইসলাম সানভীকে জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে সদরুল ইসলাম সোয়েব জানান, আদালতের শর্ত অনুযায়ী সন্তান সানভীকে মূলত মায়ের তত্ত্বাবধানে রাখা হয়। তবে সময়ে সময়ে বাবার সঙ্গে মেয়ের দেখা করার সুযোগ দেয়ার কথা থাকলেও রোবাইয়াত ফাতিমা তনি তাকে ঢাকায় আটকে রেখেছেন এবং বাবার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছেন না।

tony1_Dhakaprokash.jpg

সদরুল ইসলাম সোয়েব আরও অভিযোগ করেন, আলাদা হওয়ার পর তনি প্রথমে শাহাদাৎ হোসাইনের সঙ্গে বিবাহিত হন। তার মৃত্যুর পর তিনি ইংল্যান্ড প্রবাসী সিদ্দিকের সঙ্গে বিবাহিত হন। বর্তমানে তিনি তার মেয়েকে নিয়ে সিদ্দিকের সঙ্গে ইংল্যান্ড পাঠানোর চেষ্টা করছেন।

তিনি দাবি করেন, “মায়ের জিম্মায় থাকা শিশু সন্তানকে তার ইচ্ছার বিরুদ্ধে বিদেশ পাঠানোর চেষ্টা হচ্ছে। এছাড়া শিশুটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্যে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা মানসিক ট্রমার সৃষ্টি করছে।”

এ বিষয়ে সোমবার (২৪ নভেম্বর) কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সদরুল ইসলাম সোয়েব একটি এজাহার দাখিল করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছে।

সদরুল ইসলাম সোয়েব কিশোরগঞ্জ জেলার গাইটাল জেমিনি রোড এলাকার শামসুল ইসলাম রেনুর ছেলে। অপর দিকে অভিযুক্ত রোবাইয়াত ফাতিমা তনি একই এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার বনানী এলাকায় বসবাস করছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

“ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না” বলা যুবদল নেতা বহিষ্কার

শিশুর নখের ক্ষুদ্রকণা ও পায়জামায় পাওয়া আলামত ধরিয়ে দিল খুনিকে

নোয়াখালীতে মুজাহিদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে মাস ব্যাপী কুরআন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী কুস্তি খেলার উদ্বোধন

নবম মেধাতালিকা পরেও শিক্ষার্থী খুঁজে পাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৪৭ লাখ ফেরত দেবেন না তাসনিম জারা, জানালেন কারণ

তামিম ইকবালকে ‘পরিক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

সিংড়ায় পানিতে ডুবে শিশু, বিষপানে গৃহবধূর মৃত্যু